শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

যুক্তরাজ্যে “আইএফআইসি ব্যাংক অফসোর ব্যাংকিং ও রেমিট্যান্স রোডশো ২০২৪” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো “অফশোর ব্যাংকিং ও রেমিট্যান্স রোডশো ২০২৪”।আইএফআইসি ব্যাংকের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে গত ৯ মার্চ অনুষ্ঠিত হয় এ সাধারণ সভা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত অফশোর ব্যাংকিং অ্যাক্ট ২০২৪ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এ আয়োজনে। মূলত বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

“অফশোর ব্যাংকিং ও রেমিট্যান্স রোডশো ২০২৪” এর এ আয়োজনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত অফশোর ব্যাংকিং বিষয়ক পদক্ষেপ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, শাহ এ সারওয়ার । তিনি প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগের প্রতি আহ্বান জানিয়ে অফশোর ব্যাংকিং এর বিভিন্ন উপযোগিতা সর্ম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় তিনি আইএফআইসি ব্যাংকের মালিকানাধীন আইএফআইসি মানি ট্রান্সফার (আইকে) লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংকের পরিচালক, এ.আর.এম. নজমুস্ ছাকিব, দেশ ব্যাপী ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের কথা তুলে ধরেন। এ সময় সবচেয়ে বেশি সংখ্যক শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি মানুষের দোড়গোড়ায় আধুনিক বিভিন্নব্যাংকিং প্রোডাক্ট ও সেবা নিয়ে পৌঁছে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল