শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্বল্প সুদে- সহজ শর্তে এবং জামানতবিহীন ঋণ প্রদানের লক্ষ্যে এনসিসি ব্যাংক সোমবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাথে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানের নিমিত্তে অংশগ্রহণমূলক দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংক “নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম” এবং সিএমএসএমই খাতের “কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাত করার জন্য ১৪০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় জামানতবিহীন উদ্যোক্তাদের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারন্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন এবং এনসিসি ব্যাংকের হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন ও সিআরএম ডিভিশন এর মুহাম্মদ শাহিদুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল