বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩ শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে ২১ জানুয়ারি, শনিবার সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, পরিচালক আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলাহাজ¦ মোঃ আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, উপব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেডগণ এবং ২০৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০২২ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪২,১২৭ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ৪১,৫০৭ কোটি টাকা। এছাড়া আমদানি ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৩০,০৪৩ কোটি এবং ১৮,১০৭ কোটি টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ