সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের “এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৩” উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের “এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৩” ২১ জানুয়ারি ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর এবং সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া তার বক্তব্যে বলেন, এসআইবিএল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে এবং আপনাদের মাধ্যমে আহরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রেমিট্যান্স আহরণে আরও গুরুত্ব দেবার পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেন, ব্যাংকিং সেক্টর নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে, এসব গুজব বা অপপ্রচারে কান দিবেন না। বাংলাদেশ ব্যাংক নিবিড় তদারকি করছে এবং ব্যাংকগুলোকে প্রয়োজনমাফিক সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, আপনারা তৃণমূল মানুষের সাথে কাজ করেন, তাই কোনভাবে মানুষের বিশ্বাসে ফাটল ধরাবেন না।

সভাপতির বক্তব্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আমরা এ বছর এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা ৫০০ তে উন্নীত করতে চাই এবং আপনাদের মাধ্যমে কৃষি ও এসএমইতে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই। রেমিট্যান্স বৃদ্ধিতে এজেন্টবৃন্দের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা অভীষ্ট লক্ষ্য অর্জনে একসাথে কাজ করব।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, দেশব্যাপী বিস্তৃত ৩৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট এবং আউটলেট সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ