সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

শীতার্তদের পাশে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কর্পোরেট সংবাদ: মাঘের শীতে কাঁপছে দেশ। প্রতিদিনই বেড়েই চলেছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে নিরুপায় অসহায়, দুস্থ মানুষরা। শীত নিবারনের জন্য নাটোরে কম্বল নিয়ে এসব অসহায়, দরিদ্র্য শীতার্তের মানুষের পাশে দাঁড়িয়েছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

গত মঙ্গলবার (১৮জানুয়ারি) শুরু হওয়া কম্বল বিতরণ কার্যক্রমে নাটোর শহরের কানাইখালী, ঝাউতলা ও সিংড়া উপজেলায় এ কম্বল বিতরণ করা হয়। এসময় দেড় শতাধিক প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল পৌঁছে দিয়েছে তারা।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদের নেতৃত্বে চলা উক্ত ভ্রাম্যমাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাহিদ আহমেদ, রিফাত আনাম রাতুল, আকাশ কাইফ, মেসবাহুর রহমান প্রমুখ।

সংগঠনটির চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। তাদের কম্বল বিতরণের উক্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক ছাত্র সংগঠন গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদ সদস্য শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ২০২১সালে ‘এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদ সামগ্রী বিতরণ সহ নানারকম সামাজিক সেবামূলক কাজ করে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ