শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষ্যে সোমবার (৩ মার্চ) এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম ও মোঃ রাফাত উল্লা খান, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, উইমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিগাত মমতাজ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান মোঃ জাকির হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ফিন্যান্সিয়াল ইনক্লুসন বিভাগের প্রধান মোঃ হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়, ডিজিটাল প্লাটফর্মে দিবসটির গুরুত্ব আলোচনায় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ সকল শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশ সারকারের টেকসই উন্নয়ন কর্মসূচীর আলোকে সারাদেশের সকল শ্রেণির জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে।

এর মাধ্যেমে কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, ছাত্র, এসএমই খাতের জনগোষ্ঠী, নারী উদ্যেক্তা এবং যুবসমাজ, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠী আর্থিক খাতে অর্ন্তভূক্ত হতে পারবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল