শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য

কর্পোরেট ডেস্ক: ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন” নামে নতুন এই সেবাপণ্য চালু করলো।

রবিবার (৩ মার্চ) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে গণমানুষের ব্যাংক হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। গণমানুষের এই ব্যাংক সবসময় মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই সেবাপণ্য প্রবর্তন করে।

এরই ধারাবাহিকতায় আমরা এবার ফ্রিল্যান্সিং পেশায় যুক্তদের জন্য চালু করছি “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। এই হিসাবধারী অন্যান্য হিসাবের তুলনায় ০.৫০ শতাংশ বেশি মুনাফা পাবেন এবং আয়ের ৩৫ শতাংশ হিসাবধারীর এক্সপোর্টারস রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন।

আইটি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করার জন্য ব্যাংক থেকে তিনি ইআরকিউ অ্যাকাউন্টের ব্যালেন্সের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল