মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

৯ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন রেফ্রিজারেটর

কর্পোরেট সংবাদ ডেস্ক : নবমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলো ওয়ালটন। অর্জন করলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২২’। দেশের রেফ্রিজারেটর বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পায় দেশের প্রথম ও শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোমঅ্যাপ্লায়েন্স এবং আইসিটি পণ্য প্রস্তুত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

শনিবার (২৪ ডিসেম্বর, ২০২২) রাজধানীর কুর্মিটোলায় হোটেল লা মেরিডিয়ানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার তুলে দেন গ্রো এন এক্সেল-এর সিইও এবং লিড কনসালট্যান্ট এম. জুলফিকার হোসেন।

image-1

ওয়ালটনের পক্ষে বেস্ট রেফ্রিজারেটর ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান এবং ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা প্রমুখ।
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে ওয়ালটনের অগুণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সব সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন সিএমও মো. ফিরোজ আলম। তিনি বলেন, ৯ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার ওয়ালটনের বিশ্বব্যাপী বিস্তৃত ক্রেতারা। ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো-গ্লোবাল ২০৩০’ অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, দেশীয় ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৪ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রদান করছে। এর মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন। নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের প্রষ্ঠপোষকতায় এবছরের ওই আয়োজন করে ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ