শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

বেইলি রোডের অগ্নিকান্ডে প্রাণহানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির শোক

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ অর্থনীতি সমিতি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়রি) রাতে রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে কাচ্চিভাইসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে ব্যথিত ও শোকসন্তপ্ত।

বাংলাদেশের প্রায় পাঁচ হাজার পেশাজীবী অর্থনীতিবিদের একমাত্র সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি হতাহত মানুষের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক প্রকাশ করছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের দ্রæত সুস্থতা কামনা করছে।

সমিতি মনে করে, শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রিয়জন হারানোর ক্ষতি পূরণ করা কোনোভাবেই সম্ভব হবে না। তবে কাঠামোগত দুর্বলতায় সৃষ্ট এ ধরনের অগ্নিদুর্ঘটনা ভবিষ্যতে এড়ানোর সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হলে ভুক্তভোগী মানুষের মর্মবেদনা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে।

বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকান্ড ছাড়াও বিগত বেশ কয়েক বছরে বহু অগ্নিকান্ডে শত শত মানুষের প্রাণহানী ঘটেছে, যা রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও ব্যক্তিজীবনে বিপুল ক্ষয়ক্ষতি বয়ে এনেছে। গবেষণায় প্রমাণিত যে, হৃদয়বিদারক এ ধরনের বহু দুর্ঘটনা যথাযথ উদ্যোগের মাধ্যমে সহজেই প্রতিরোধযোগ্য।

বাংলাদেশ অর্থনীতি সমিতির দৃঢ় বিশ্বাস, কিছু কার্যকরি উদ্যোগ ও প্রতিকার ব্যবস্থা এবং ব্যক্তিসচেতনতার মাধ্যমে অগ্নিকান্ডের মতো মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। তবে এর জন্য সর্বাগ্রে প্রয়োজন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে সম্মিলিত উদ্যোগ। একই সঙ্গে আইন ও তার প্রয়োগ ব্যবস্থায় যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তা দূর করা।

বাংলাদেশ অর্থনীতি সমিতির কামনা, চরম মুনাফাকামী কতিপয় ব্যক্তির অর্থলিপ্সার কারণে রাষ্ট্র, সরকার ও সমাজের ভাবমূর্তি ভবিষ্যতে আর যাতে ক্ষুণœ না হয় এবং মনুষ্য-গাফিলতির শিকার হয়ে প্রাণ হারানো মানুষের শোকসন্তপ্ত পরিবারকে যেন আর অসহনীয় দুঃখ-কষ্ট ভোগ করতে না হয়। এ জন্য সরকারি সংস্থাসমূহ অত্যন্ত নিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে বলে সমিতি আশা রাখে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল