শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত


কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৪ ঢাকার একটি হোটেলে শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর এবং সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। দেশব্যাপী বিস্তৃত ৩৭০টি এজেন্ট আউটলেটের প্রতিনিধি বৃন্দ সম্মেলনে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃআবুল বশর বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৭ সালে এজেন্ট ব্যাংকিং গাইড লাইন প্রণয়ন করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক দক্ষতার সাথে এজেন্ট আউটলেট পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন এখন পর্যন্ত এখানে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক কে এজন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ব্যাংকের উপশাখা ও এজেন্ট আউটলেটের মধ্যে তেমন পার্থক্য নেই। এজেন্ট আউটলেট থেকেও গ্রাহকগণ বিনিয়োগ সুবিধা নিতে পারছেন। রেমিট্যান্স আহরণে এজেন্টরা অনেক ভালো করছে। গণ মানুষের ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বেশকিছু সেবাপণ্য চালু করেছে। এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকগণ সহজেই এসব সেবা গ্রহণ করতে পারছেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল