শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

‘সেরা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে মিনিস্টার হাই-টেক পার্ক

কর্পোরেট ডেস্ক: ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ এ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ‘সেরা ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম (টিটু) এমপির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মো.সামসুদ্দোহা শিমুল।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী ঘোষণা করা হয়। ২১শে জানুয়ারি থেকে শুরু হওয়া রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলা শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এমপি।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রপের শো-রুম বিভাগের পরিচালক জনাব মাহমুদুর রহমান খান।

এই ব্যাপারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো.সামসুদ্দোহা শিমুল বলেন, “মিনিস্টার গ্রুপ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলাতেও তার ব্যতিক্রম ছিল না। ক্রেতাদের অভাবনীয় সাড়াই তা প্রমাণ করে। এই উৎসাহে পরবর্তী দিনে মিনিস্টার আরও বেশি কাজ করে যাবে গ্রাহকদের সুবিধার জন্য।”

উল্লেখ্য, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ এ মিনিস্টারের তিনটি প্যাভিলিয়ন ছিল। উদ্বোধনী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনিস্টার প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং মিনিস্টারকে আন্তর্জাতিকভাবে পণ্য রপ্তানির ব্যাপারে তাগিদ দেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল