শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শেখ কবীর আহমেদ এবং সদস্য মো. আমির হোসেনের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস এর ২০২৪-২৬ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ‘মেম্বারস ভয়েস’ প্যানেলে সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। নিজ প্যানেলের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেম্বারস ভয়েস প্যানেলের সদস্যরা হলেন সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান এবং নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ।

এছাড়াও প্রার্থী পরিচিতি সভায় ১১টি শাখা কমিটির (সিলেট, খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, রংপুর এবং কুষ্টিয়া) নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল