শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

ইউএসএসইসি’র সাস্টেইনাসামিট-২০২৪ সম্মেলন অনুষ্ঠিত

কর্পেোরেট ডেস্ক: দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল-এর (ইউএসএসইসি) বার্ষিক সাস্টেইনাসামিট-২০২৪ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বব্যাপি কৃষি ব্যবসা ও ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। টেকসই কৃষি অনুশীলন, খাদ্য চাষে যুগান্তকারী অগ্রগতি, উৎপাদন, বিতরণ ও দক্ষভাবে সংরক্ষণের উদ্যোগ ছিল সম্মেলনের মূল বিষয়বস্তু। বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান জলবায়ু অপ্রত্যাশিতভাবে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, খরা, বন্যা ইত্যাদির জন্য দায়ী। সম্মেলনে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবেলায় দক্ষিণ এশিয়াকে তৎপর হওয়ার প্রতি জোর দেয়া হয়।

ইউএসএসইসি-এর দক্ষিণ এশিয়া অ্যান্ড সাব-সাহারান আফ্রিকা (এসএএএসএসএ)-এর রিজিওনাল ডিরেক্টির কেভিন রোয়েপকে জলবায়ু উপযোগী খাদ্য ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, “একটি শক্তিশালী ও টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় ইউএস সয়-এর মতো টেকসই উপাদান ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, খাদ্য ও কৃষি ব্যবসার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে প্রতিফলিত করতে ইউএসএসইসি-এর সাসটেইনাসামিট বিশেষ ভূমিকা পালন করবে।”

ইউএসএসইসি-তে ইউএস সয় মার্কেটিং অ্যান্ড সাসটেইনাবিলিটির রিজিওনাল হেড দীবা জিয়ানোলিস বলেন, “সাস্টেইনাসামিট খাদ্য ও কৃষি খাতে টেকসই মান নিশ্চিত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সঠিক পণ্য উৎপাদন ও সংগ্রহ করতে বিশেষ ভূমিকা পালন করবে। শ্রীলঙ্কার ১১টি পোল্ট্রি কোম্পানি ‘ফিড উইথ সাস্টেইনেবল ইউএস সয়’ লেবেলযুক্ত পন্য অনুমোদন দেয়। আমরা একটি সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিতে সাস্টেইনাসামিটের মতো ব্যতিক্রমী উদ্যোগ সবার সামনে তুলে ধরতে পেরে আনন্দিত।”

আইএসএএএ-বায়োট্রাস্টের গ্লোবাল কো-অর্ডিনেটর এবং মালয়েশিয়ান বায়োটেকনোলজি ইনফরমেশন সেন্টার (এমএবিআইসি) এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মাহালেচুমি আরুজানান বলেন, “গ্রিনহাউস গ্যাস কমিয়ে, যথাযোগ্য কীটনাশক ব্যবহার করে, বর্জ্য হ্রাস ও উৎপাদনশীলত বৃদ্ধিতে এবং কৃষি শিল্পে নিত্যনতুন সমাধান প্রদানে বিজ্ঞান বরাবরই ভূমিকা রেখেছে। বিজ্ঞান খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতি আরও শক্তিশালী করতেও ভূমিকা রাখে। এর মূলে রয়েছে বায়োটেকনোলজি, যা পরিবেশগত ও আর্থ-সামাজিক সুস্থতা নিশ্চিতে সাহায্য করে।”

ইউএসএসইসি-এর সাস্টেইনাবিলিটির ডিরেক্টর অ্যাবি রিন বলেন, “২০২৫ সালের লক্ষ্য অর্জনে ইউএস সয় উৎপাদকরা বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যম নিয়মিত কাজ করছে। এর মধ্যে রয়েছে মোট গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং ভূমি ব্যবহার ১০% হ্রাস ও শক্তির দক্ষতা ১০% বৃদ্ধি করা।”

Imported from WordPress: image-53.png

ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস-এর প্রাণী বিজ্ঞানের অধ্যাপক ফ্র্যাঙ্ক এম মিটলোহেনার বলেন, “জলবায়ু পরিবর্তনের সমাধান হিসেবে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই স্বেচ্ছাসেবীতার আগ্রহ বৃদ্ধি ও বিভিন্ন প্রণোদনা-ভিত্তিক নীতিমালা বাস্তবায়ন করতে হবে।”

শ্রীলঙ্কা থেকে আগত ইমো চিকেন অ্যান্ড এগ্রো প্রাইভেট লিমিটেড এবং ফরচুন এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড সাস্টেইনাসামিটে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে তারা প্যাকেজিংয়ে ‘ফিড উইথ সাস্টেইনেবল ইউএস সয়’ লেবেল গ্রহণে চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ১১টি প্রতিষ্ঠান এই লেবেল ব্যবহার করছে। এর মাধ্যমে ইউএস সয় তাদের পণ্যগুলো বাজারের অন্যান্য পণ্য থেকে আলাদা করে গ্রাহকদের মাঝে মানসম্পন্ন পণ্য পৌছে দিচ্ছে।

ইলিনয় সয়াবিন অ্যাসোসিয়েশন, আইওয়া সয়াবিন অ্যাসোসিয়েশন, এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর সহযোগীতায় আয়োজিত সাস্টেইনাসামিট ২০২৪-এ কৃষি ও খাদ্য উৎপাদন শিল্পের সাথে জড়িত বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন ইউএসএসইসির চেয়ারম্যান স্ট্যান বর্ন; আইওয়া সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুজান শিরব্রুন, সিইও কার্ক লিডস এবং প্রেসিডেন্ট ইলেক্ট ব্রেন্ট সোয়ার্ট; ইউরোমনিটর ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রোজেক্ট ম্যানেজার পুনীত তোমার; সাস্টেইনেবিলিটি, সেঞ্চুরি ফিনান্সিয়াল ও কর্পোরেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর সামিরা ফার্নান্দেস; এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান; পতঞ্জলি-এর সিইও সঞ্জীব আস্তানা-সহ প্রমুখ।

Imported from WordPress: image-54.png

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল