শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

এজেন্ট ব্যাংকিং আউটলেটে ইসলামিক ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক

কর্পোরেট ডেস্ক: সারাদেশে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবা দেবে
শীর্ষস্থানীয় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। ফলে গ্রাহকরা এখন প্রচলিত ও ইসলামিক উভয়
ধরনের ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই কৌশলগত উদ্যোগের লক্ষ্য হল, যারা ইসলামী বিধি বিধান মেনে চলেন তাদের জন্য ক্রমবর্ধমান শরিয়া-সম্মত আর্থিক সেবার চাহিদা পূরণ করা।

গত ২৮ বছর ধরে পরিচালিত হাসানাহ ইসলামিক ব্যাংকিং-এর আওতায় প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং
সেবা দেওয়া হচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় আর্থিক সেবা প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির
প্রতিফলন। যেসব গ্রাহক আগে থেকেই প্রাইম ব্যাংকের প্রচলিত সেবা গ্রহণ করেন তারা এখন থেকে
শরিয়াসম্মত পণ্য ও সেবার ব্যাপক পরিসর থেকেও উপকৃত হতে পারেন।

প্রাইম ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. এম শমসের আলী নতুন এ সেবা চালুর বিষয়ে উচ্ছ্বাস
প্রকাশ করে বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় হাসানাহ ইসলামিক ব্যাংকিং সেবায় অগ্রাধিকার ভিত্তিতে শরিয়া
নীতি মেনে চলে। এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং পরিষেবা চালুর মাধ্যমে, আমরা
আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে নৈতিক ও শরিয়াসম্মত আর্থিক সেবা পৌঁছে দিতে পারবো।

এই নতুন সেবা চালুর উদ্যোগটি আমাদের ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতির ধারাহিক অংশ, যা আমাদের গ্রাহকদের মূল্যবোধের সাথে সম্পর্কিত।’ প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী নতুন এ সেবার বিষয়ে বলেন, ‘আমরা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আর্থিক অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যমূলক সেবা বাড়ানোর ওপর জোর দিয়ে থাকি।

আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবা বাড়ানোর উদ্যোগটি মূলত
উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সমাধানগুলোর মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করার একটি প্রমাণ।’
প্রাইম ব্যাংক, গ্রাহকদের বৈচিত্র্যময় আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। ব্যাংকটি ইসলামী
ব্যাংকিংয়ের নিয়ম-নীতি ও সর্বোচ্চ মান বজায় রেখে শরিয়া আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল