শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবির মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ছাড়কৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে আইবিএমএবি-এর সকল ফেলো মেম্বার ও তাদের পরিবারবর্গ এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থীগণ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে বিশেষ ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইবিএফ-এর ইসি চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম এবং আইসিএমএবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। এসময় আইবিএফ ও আইসিএমএবি-এর উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া আইসিএমএবি কর্তৃক আয়োজিত ‘Use Heart, Know Heart’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমদ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। আইবিএফ-এর উদ্যোগে আইসিএমবিএ ভবন প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল