সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অব আইসিএমএবি-এর চেয়ারম্যান সফিউল আজম, মান্নান বেপারী সেক্রেটারী

নিজস্ব প্রতিবেদক : দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ২০২৩ইং সালের জন্য সফিউল আজম এফসিএমএ চেয়ারম্যান এবং মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলর এক সভায় তাদের নির্বাচিত করা হয়। একই সভায় মান্নান বেপারী এফসিএমএ এবং মোঃ ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম যথাক্রমে সেক্রেটারী এবং ট্রেজারার নির্বাচিত হন।

নব নির্বাচিত চেয়ারম্যান সফিউল আজম এফসিএমএ পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্স এবং কোম্পানী সেক্রেটারী পদে কর্মরত আছেন। ২০১৮ সালে তিনি ডিবিসির ট্রেজারার, ২০২০ সালে সেক্রেটারী এবং ২০২২ সালে ভাইস-চেয়ারম্যান হিসাবে ও তার ভূমিকা পালন করেন।

নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ বর্তমানে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও পদে কর্মরত আছেন। ২০১৯ সালে তিনি ডিবিসির ট্রেজারার, ২০২১ এবং ২০২২ সালে সেক্রেটারী হিসাবে ও তার ভূমিকা পালন করেন।

নব নির্বাচিত সেক্রেটারী মান্নান বেপারী এফসিএমএ বর্তমানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে কর্মরত আছেন। ২০২১ সালে তিনি ডিবিসির ট্রেজারার হিসাবে ও তার ভূমিকা পালন করেন।

নব নির্বাচিত ট্রেজারার মোঃ ইকবাল হোসেন এসিএমএ, সিএফএ, এফআরএম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ