মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

মার্কেন্টাইল ব্যাংকের ‘অ্যানুয়াল স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২৩’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘অ্যানুয়াল স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২৩’ শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের ১৫২ টি শাখার প্রধান, ৩০টি উপশাখার ইনচার্জ, রিজিওনাল হেড, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মোহাম্মদ আব্দুল আউয়াল। আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যাংক খাত অগ্রণী ভূমিকা পালন করেছে, যার ফলে ২০২২ সালে মার্কেন্টাইল ব্যাংক বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ২০২৩ সালে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করনীয় সম্পর্কে শাখা ও উপশাখা প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গ্রাহক সেবার মান বৃদ্ধি ও যুগোপযোগি প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করতে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ