শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ফিলোন পোলট্রি এন্ড ফিস ফিডের চুক্তি

দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পিএলসি-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ব্যাংকের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর মাধ্যমে সংযুক্ত হয়ে, ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস  পিএলসি তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।

বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পিএলসি এর উপদেষ্টা এস এম ফখরুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

এই সম্পর্কিত আরো