দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ - এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের লক্ষ্য ব্যাংকের রিকভারি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সমন্বিত প্রচেষ্টা জোরদার করা।
যশোরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ভবনে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ। এছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কাশেমসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অন্যদিকে, রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এছাড়া রাজশাহী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উভয় মিটিংয়ে অংশগ্রহণকারীরা ‘ডিপোজিট ও রিকভারি মান্থ - এপ্রিল ২০২৬’ সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।