বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ
কর্পোরেট সংবাদ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

গ্রাহকসেবা আরও উন্নত করা এবং আর্থিক শৃঙ্খলা সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় সারাদেশের বিভিন্ন শাখা ও উপশাখা থেকে কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং রিকভারি প্রধান এসইভিপি মোঃ আনোয়ার হোসেইন।
 
চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন, “ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা একটি টেকসই ও সুশৃঙ্খল আর্থিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি গ্রাহক আস্থা আরও সুদৃঢ় করবে এবং ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।”
 
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ বলেন,“রিকভারি কার্যক্রম শুধু ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়াকে গতিশীল করে না, বরং গ্রাহকদের জন্য একটি সহায়ক ও দায়িত্বশীল আর্থিক পরিবেশ নিশ্চিত করে। এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করবো।”
 
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে গ্রাহকসেবা, আর্থিক সুশাসন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ, যার মাধ্যমে গ্রাহকদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে একটি স্থিতিশীল ও আস্থাভিত্তিক ব্যাংকিং পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
 

 

এই সম্পর্কিত আরো

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ