সোমবার, ১৬ মার্চ ২০২৬
সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

আইসিএসবি কর্তৃক ইসলামিক ফেস্টিভ্যাল-২০২৬ আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার  সাব কমিটির সহযোগিতায় গত শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় আইসিএসবি প্রাঙ্গণে ‘আইসিএসবি ইসলামিক ফেস্টিভ্যাল-২০২৬’ আয়োজন করে। এই অনুষ্ঠানে  সদস্যদের সন্তানদের জন্য পবিত্র কুরআন তেলাওয়াত (কিরাত), হামদ/নাত/ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
 
ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাবকমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে সদস্যদের এবং তাদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস এবং ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস। 

প্রতিযোগিতাটি দুটি বয়স গ্রুপে বিভক্ত ছিল: গ্রুপ-এ: ৫-১০ বছর ও গ্রুপ-বি: ১০-১৫ বছর। অংশগ্রহণকারীদের পারফরম্যান্স মূল্যায়ন করেন একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল, যার মধ্যে ছিলেন হাফেজ মো. আহসান হাবিব, হাফেজ মাওলানা ক্বারী শফিকুল ইসলাম এবং হাফেজ ক্বারী মো. মনোয়ার হোসেন। চারটি প্রতিযোগিতামূলক বিভাগে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীকে নির্বাচিত করা হয়। এই শীর্ষ ১২ জন বিজয়ীকে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ‘আইসিএসবি ইফতার ও দোয়া মাহফিল’-এ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। সকল অংশগ্রহণকারীর প্রচেষ্টাকে উৎসাহিত করতে তাদেরকে ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস, খন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, মো. রবিউল ইসলাম এফসিএস, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, সেক্রেটারী ইন চার্জ মো. শামিবুর রহমান এফসিএস এবং ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্যগণ উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এই সম্পর্কিত আরো