এনসিসি ব্যাংক সম্প্রতি কক্সবাজারের প্রিমিয়াম পাঁচ তারকা সাইমন বীচ্ রিসোর্ট এবং সাইমন হেরিটেজ এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের সিগনেচার ও প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীরা উক্ত রিসোর্টসমূহে নির্বাচিত প্যাকেজ ও ফুড অ্যান্ড বেভারেজ সেবায় বিশেষ ছাড়সহ বিভিন্ন লাইফস্টাইল সুবিধাসমূহ উপভোগ করতে পারবেন।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং সাইমন বীচ্ রিসোর্ট এবং সাইমন হেরিটেজ -এর ব্যবস্থাপক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ আহসানুল হোসেন (আহসান) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মোঃ হাবিবুর রহমান; ভিপি ও হেড অব কার্ডস মোঃ মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।