রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি
কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ – চট্টগ্রাম অঞ্চল’।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম শহরস্থ চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স।   

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ মঞ্জুরুল মুমিন এবং চট্টগ্রাম অঞ্চলের সকল উপশাখার কর্মকর্তাগণ।  

অনুষ্ঠানেমো. মেহমুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আইএফআইসি ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের নিরলস পরিশ্রম”। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে উপশাখাগুলো গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলে আইএফআইসি ব্যাংক গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

একই ধারাবাহিকতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “দেশব্যাপী বিস্তৃত আইএফআইসি ব্যাংকের উপশাখা নেটওয়ার্ক ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির একটি শক্ত ভিত্তি। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গ্রোথ এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে”।  

উল্ল্যেখ, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। তিনি বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় উক্ত সম্মেলনটি।   

 

এই সম্পর্কিত আরো

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি