শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

ডিজিটাল ন্যানো লোনের মাধ্যমে পুনঃঅর্থায়ন প্রাইম ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল ন্যানো লোনের বিপরীতে ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আবুল বশার এবং অতিরিক্ত পরিচালক মো: ইকবাল মহসীন এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এফআইইউ এর পরিচালক জয়শ্রী বাগচী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কনজ্যুমার ব্যাংকিং এএনএম মাহফুজ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ