শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
কর্পোরেট সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সাথে প্রশাসক টিমের মত বিনিময়

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল এবং শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মধ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে শাখা ব্যবস্থাপকদের সাথে গ্রাহকদের আমানত সুরক্ষা ও ব্যাংকের পেমেন্ট সিস্টেমকে গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ সালাহ উদ্দীন বলেন, রাষ্ট্র যখন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে তখন সেই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারোরই দুঃশ্চিন্তার কোনো কারণ থাকে না। এই ব্যাংকের লেনদেনে গতিশীলতা আনয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষন করার লক্ষ্যেই প্রশাসক নিযুক্ত করা হয়েছে এবং আমরা সে লক্ষ্যেই কাজ করছি। তাই সকলকে পাশে থেকে সহায়তার অনুরোধ করা হচ্ছে। ব্যাংকিং কার্যক্রম চালিয়ে রাখার সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক জনাব রওশন আক্তার। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুস সায়াদাত ও জনাব মামুন মাহমুদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখাসমূহের ইনচার্জ বৃন্দ।

এই সম্পর্কিত আরো

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু