শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যম
কর্পোরেট সংবাদ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময়

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার সোমবার (১০ নভেম্বর) ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের এসইভিপি মোঃ মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও অসুবিধার কথা আন্তরিকতার সাথে শুনে সেবিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সিদ্ধান্তসমূহ জানিয়ে তাদেরকে আশ^স্ত করেন।

তিনি বলেন, এই ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে এ ব্যাংকে সকল ধরনের লেনদেন করার আহ্বান জানান। মতবিনিময় সভায় গ্রাহকরাও এই ব্যাংকের সাথে তাদের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকের সেবার মান ও কর্মকর্তাদের পেশাদার আচরনের কথা স্বীকার করে ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যম