শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র ক্যাশলেস লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং স্মার্ট আর্থিক সেবার প্রসার ত্বরান্বিত হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, প্রশাসনিক অফিস ও ট্রেন স্টেশন- সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ ব্রান্ডেড এই কার্ড শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, বাংলদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানে মাস্টারকার্ডের রিটেইল অ্যান্ড কমার্সের প্রধান জুবায়ের হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন