শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগ-এর উদ্যোগে ১৮ অক্টোবর চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে “সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আর্থিক সাক্ষরতা কর্মসূচি” এর আয়োজন করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মিসেস আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিটি ব্যাংকের চলমান উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য সিএমএসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও আর্থিক জ্ঞান বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক মিসেস জেসমিন আক্তার; বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম অফিস) এর পরিচালক মো: আরিফুজ্জামান ও পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান; শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল প্রধান রাশেদ সরওয়ার এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম এবং ব্যাংকের দশটি আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ও করপোরেট প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও সিএমএসএমই খাতে তাদের সক্রিয় ভূমিকা বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা নারী উদ্যোক্তাদের সফলতার জন্য আর্থিক স্বনির্ভরতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন এবং ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন। এই উদ্যোগটি চট্টগ্রাম অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন