রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

রুবেল আজিজ একজন খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও সফলভাবে পরিচালনা করেছেন।

আজিজ পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ডিসেম্বর ২০১১ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতি, ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জনতা ইন্স্যুরেন্স কোং লি.-এর সাবেক চেয়ারম্যান। তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি)-এর ন্যাশনাল কমিটির সদস্যও বটে।

তিনি দেশের অন্যতম অভিজাত সামাজিক প্রতিষ্ঠান গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় তাঁর গভীর আগ্রহ রয়েছে এবং তিনি উদ্ভাবন ও ব্যাংকের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের বিষয়ে মূল টিমের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন