রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান

কর্পোরট ডেস্ক: সোমবার (১৩ অক্টোবর) এনসিসি ব্যাংক এর নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর এসইভিপি ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২০ সালে এমটিবি’র কর্পোরেট ব্যাংকিং সেন্ট্রালাইজেশনের সময় তিনি ট্রান্সফরমেশন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

৩১ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন দক্ষ পেশাদার ব্যাংকার হাবিবুর রহমান। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে কর্পোরেট ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল ব্যাংকিং ও ব্রাঞ্চ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ও যমুনা ব্যাংকে ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি গুলশান, বনানী ও প্রগতি সরণীর মতো গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দিয়ে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পচিালনা করেছেন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও গ্রাহক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রোবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০১ সালে এমটিবি-তে যোগ দেন এবং ২০১০ সালে যমুনা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে, ২০১৫ সালে তিনি পুনরায় এমটিবি-তে যোগদান করে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম.এসসি. ডিগ্রি এবং একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন