রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে হত ১১ অক্টোবর বগুড়ার স্থানীয় এক হোটেলে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়।

সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে এবং নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলমসহ অত্র অঞ্চলের ছয়টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্যাংকের কর্মকর্তাদের নিকট থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে নারী উদ্যোক্তাদের এসএমই বিনিয়োগে অধিক স¤পৃক্ততার আহ্বান জানান। তিনি নারীদের আর্থিক স্বাধীনতা ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব তুলে ধরে নিষ্ঠা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন