রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান।

ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মোঃ ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস; ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডাঃ আরিফুর রহমান, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে এই ব্যাংকের সঙ্গে থাকার কারণে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। সুশাসন, জবাবদিহিতা ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকে একটি সুন্দর ও স্থিতিশীল অবস্থান গড়ে তোলাই নতুন পরিচালনা পর্ষদের প্রধান লক্ষ্য।”

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং ব্যাংকের সবাইকে নিজস্ব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে একযোগে কাজ করতে আহবান জানান।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন