রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

আইসিএসবি’র নতুন ট্রেজারার মিজানুর রহমান এফসিএস

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র ১১৪তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সভায় নতুন ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এফসিএস।

এই নতুন কার্যভার গ্রহণের আগে মো. মিজানুর রহমান এফসিএস ২০২২-২০২৫ মেয়াদের জন্য আইসিএসবি-এর পাবলিক রিলেশনস সাব কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে চার্টার্ড সেক্রেটারী ফার্ম জেসমিন এন্ড এসোসিয়েটসের সিনিয়র এ্যাসোসিয়েটি এবং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা কর্পোরেট সংবাদ এর সম্পাদক। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি কর্পোরেট গভর্নেন্স ও প্রফেশনাল ডেভেলপমেন্ট খাতে কাজ করে আসছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)-এর কাউন্সিলর পদে নির্বাচিত হন মিজানুর রহমান, এফসিএস। উক্ত নির্বাচনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য তিনি ২৯৩ ভোটের বিপুল সমর্থনে নির্বাচিত হন।

এছাড়া উক্ত সভায় আইসিএসবি’র হোসেন সাদাত এফসিএস প্রেসিডেন্ট, মো. রফিকুল ইসলাম এফসিএস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. শরীফ হাসান এফসিএস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশে গভর্নেন্স প্রফেশনের একমাত্র স্বীকৃত পেশাগত প্রতিষ্ঠান যা চার্টার্ড সেক্রেটারিজ প্রফেশনকে এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের কর্পোরেট গভর্নেন্স ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন