রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

আইসিএসবি’র নতুন নেতৃত্ব: প্রেসিডেন্ট হোসেন সাদাত

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র ১১৪তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সভায় হোসেন সাদাত এফসিএস প্রেসিডেন্ট, মো. রফিকুল ইসলাম এফসিএস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. শরীফ হাসান এফসিএস ভাইস প্রেসিডেন্ট এবং মো. মিজানুর রহমান এফসিএস ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।

ইতিপূর্বে হোসেন সাদাত ২০১৩-২০১৬ মেয়াদের জন্য আইসিএসবি-এর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন দক্ষ কর্পোরেট নেতা হিসেবে বহুখাত ভিত্তিক কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হক-এ বিভিন্ন উচ্চ পদস্থ পদে দায়িত্ব পালন করেছেন।

উক্ত সভায় ইনস্টিটিউটের কাউন্সিল মোঃ রফিকুল ইসলাম এফসিএস-কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৬-২০১৯ মেয়াদের জন্য আইসিএসবি-এর ইন্টারন্যাশনাল রিলেশনস সাব কমিটি এর মেম্বার সেক্রেটারী এবং ২০১৯-২০২২ মেয়াদে কোম্পানী ল রিভিউ সাব কমিটি এর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে বর্তমানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানী সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও উক্ত সভায় অভিজ্ঞ গভরনেন্স প্রফেশনাল মোঃ শরীফ হাসান এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ মেয়াদে আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ছিলেন এবং ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ মেয়াদে কর্পোরেট ল রিভিউ সাব কমিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৬ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে বর্তমানে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট (ইউনিক গ্রুপ) এর রেগুলেটরি অ্যাফেয়ার্সের এর ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদেও প্রতিনিধিত্ব করছেন তিনি।

সভায় আইসিএসবি-এর কাউন্সিল মোঃ মিজানুর রহমান এফসিএস-কে ইনস্টিটিউটের ট্রেজারার নিযুক্ত করেছে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০২২-২০২৫ মেয়াদের জন্য আইসিএসবি-এর পাবলিক রিলেশনস সাব কমিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা নিয়ে বর্তমানে চার্টার্ড সেক্রেটারী ফার্ম জেসমিন এন্ড এসোসিয়েটস এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন