রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কর্পোরেট সংবাদ

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০% পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

কর্পোরেট ডেস্ক : চট্টগ্রামের সবচেয়ে বড় গেমিং ও স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেন্টার সিকো অ্যারেনার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে সিকো অ্যারেনার সব গেম ও অ্যাকটিভিটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি ও সিকো অ্যারেনা। এতে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) মো. আশরাফুল কবির, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) ও সিনিয়র এরিয়া ম্যানেজার সত্যজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে সিকো গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক ইশমাম চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রধান সাইফ বিন মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত সিকো অ্যারেনায় রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যাডভেঞ্চার, লেজার ট্যাগ, গো-কার্টিং, ট্র্যাম্পোলিন পার্ক, বোলিং, আর্কেড গেম, শুটিং, আর্চারি, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা। একটি ইন-হাউস রেস্টুরেন্ট ছাড়াও কর্পোরেট ইভেন্টের জন্য আলাদা সুবিধা আছে এতে।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন