সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

আইসিএসবির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৭ সেপ্টেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’র গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে আইসিএসবি-এর সেক্রেটারী ইন চার্জ মোঃ শামিবুর রহমান এফসিএস এজিএম-এ উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই এফসিএস এবং তিনি ২০২৪ সালের কাউন্সিল রিপোর্ট সভায় উপস্থাপন করেন। আইসিএসবির প্রেসিডেন্ট তার বক্তব্যে ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন। এর মধ্যে আইসিএসবি ১১ম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২৩, চার্টার্ড সেক্রেটারী পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম এর আয়োজন, নতুন ওয়েবসাইট উন্মোচন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)-এর বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা-স্মারক স্বাক্ষর করা, চট্টগ্রাম শাখার উদ্বোধন, আফতাব নগরে জমির মামলার রায় আইসিএসবি-এর অনুকূলে প্রাপ্তি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি সদস্যবৃন্দকে ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে তাদের মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং বর্তমান কাউন্সিলের অধীনে ইনস্টিটিউটের অগ্রযাত্রার প্রশংসা করেন। তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যসমূহ অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিনত করার মাধ্যমে নতুন উচ্চতায় ও মানে নিয়ে যাওয়ার জন্য বর্তমান কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইনস্টিটিউটের ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় পেশ করেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণী সভায় অনুমোদন করেন। ‘একনাবিন চার্টার্ড একাউন্টেন্টস’ ফার্মকে ২০২৫ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস; ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার