সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু

কর্পোরেট ডেস্ক: ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত, মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সর্বশেষ মডেলের টিভি– ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার– ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম– আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোনের প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ।

এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সঙ্গে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম– বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন– এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ শেষ হবে শনিবার রাতে, প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেক কেটে যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিসেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার