সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

এনার্জিপ্যাকের চতুর্থবারের মত সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন

কর্পোরেট ডেস্ক: চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ, জ্বালানি ও প্রকৌশল বিষয়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

এনার্জিপ্যাকের এই ধারাবাহিক স্বীকৃতি বিশ্বমানের পণ্য উৎপাদনে ব্র্যান্ডটির সক্ষমতা এবং ধারাবাহিকতার প্রমান। পাশাপাশি, এ মর্যাদা সেবামানে ব্র্যান্ডটির দীর্ঘদিনে অর্জিত আস্থা ও সুনাম কেও প্রতিফলিত করে।

ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল (যেটা ব্র্যান্ড কাউন্সিল নামে পরিচিত) নিখুঁত যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।

এই অর্জন প্রসঙ্গে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন,” সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য এক বিশাল সম্মান। এ স্বীকৃতি নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে । টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতে আমরা জ্বালানি-সাশ্রয়ী সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে ডিজিটালাইজেশন ও সাসটেইনেবিলিটির (টেকসই উন্নয়ন) সমন্বয়ের মাধ্যমে উৎপাদন, জ্বালানি অবকাঠামো ও ক্লিন এনার্জি সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে এনার্জিপ্যাক। পাওয়ার জেনারেশন, কমার্শিয়াল অটোমোটিভ, এলপিজি সিলিন্ডার উৎপাদন, বোতলজাত ও বিপণন করা এবং প্রিফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচার কনস্ট্রাকশনের কাজ করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, বিদ্যুৎ-সাশ্রয়ী লুমিনায়ার এবং তৈরি পোশাক খাতেও অবদান রাখছে এনার্জিপ্যাক।

দেশের জ্বালানি ও বিদ্যুৎ প্রকৌশল খাতের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সুপারব্র্যান্ডস ২০২৫-২৬ মর্যাদা অর্জন করলো এনার্জিপ্যাক।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার