সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” চালু করেছে।

নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত। বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন।

এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আয়ুব আলী। এসময়, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ অঞ্চলের আর্থিক অংশীদার হিসেবে এনসিসি ব্যাংক কর্তৃক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে মাসব্যাপী মোট ১০০ ঘণ্টার প্রশিক্ষন প্রদান করা হবে। উদ্যোক্তাগণ প্রশিক্ষনের মাধ্যমে নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, অর্থায়ন প্রক্রিয়ায় সহজে অন্তর্ভূক্তিসহ কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সম্পদ অর্জন করতে পারবেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের অন্তর্ভুক্ত করা, যাতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করা যায়। অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচীর গুরুত্ব তুলে ধরেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার