সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনবদ্য সাফল্যের জন্য টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো টেক জায়ান্ট ওয়ালটন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ স্বীকৃতি পেলো ওয়ালটন।

লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ স্বীকৃতি দিয়েছে।

এই নিয়ে টানা তিনবার ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস এর সম্মাননা পেয়েছে বাংলাদেশী একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর আগের শেষ দুইটি আয়োজনে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালের জন্যও সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিলো ওয়ালটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে ওয়ালটনকে এ সম্মাননা দেয়া হয়। সুপারব্র্যান্ডসের ট্রফি ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

সেসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।


এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার