সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

এফআরসি ও আইসিএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর নিকট দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন ভেরিফিকেশন বিষয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) একটি সমঝোতা স্মারক করেছে।

ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, চেয়ারম্যান, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং এনকেএ মবিন এফসিএ, প্রেসিডেন্ট, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় আইসিএবি’র সহ-সভাপতি, কাউন্সিল মেম্বার ও এফআরসির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) ২০১৫ এর ৪৫ (৩) ধারা মোতাবেক জনস্বার্থ সংস্থাসমূহ তাদের নিজ নিজ সংস্থার বার্ষিক আর্থিক বিবরণী ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে, এবং জনস্বার্থ সংস্থা কর্তৃক দাখিলকৃত বার্ষিক আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন সঠিক এবং যথাযথ কিনা তা এফআরসি কর্তৃপক্ষ কর্তৃক যাঁচাই করার বিধান রয়েছে । জনস্বার্থ সংস্থাসমূহের দাখিলকৃত আর্থিক বিবরণী আইসিএবি থেকে সার্টিফিকেট অব প্র্যাকটিস (সিওপি) প্রাপ্ত চার্টার্ড একাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষা করছেন।

এফআরএ ২০১৫ এর বিধান পরিপালনকল্পে এফআরসি এর নিকট দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী ভেরিফিকেশনে DVS এর কার্যকরী ব্যবহারে এফআরসিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে আইসিএবি । এবং সে লক্ষে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই সমঝোতা স্মারক স্বাক্ষর করলো।

জনস্বার্থ সংস্থা এবং জনস্বার্থ সংস্থা নয় এমন সকল প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন আইসিএবি এর সিওপি ধারী চার্টার্ড একাউন্ট্যান্ট এবং এফআরসি এর তালিকাভুক্ত নিরীক্ষক কর্তৃক প্রত্যয়িত কি না তা যাঁচাই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ্ব করার জন্য এই ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করতে পারবে এফআরসি।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার