সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

“ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পুঁজিবাজার ডেস্ক: ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগের কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞানকে যদি আপনারা নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে পারেন, তবে তা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি সাধনে সহায়ক হবে। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল এনালাইসিস এর পাশাপাশি বিনিয়োগ কৌশল ও টুলসও খুবই জরুরী। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত।

ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী (২৫ আগস্ট-৩ সেপ্টেম্বর) “ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ৩ সেপ্টেম্বর ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এর এ. কে. এম ফজলে রাব্বি।

তিনি আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এখানে অর্জিত জ্ঞান আপনাদেরকে একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে। মূলত দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম।

৪ দিনব্যাপী ক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেড এর হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি। প্রশিক্ষকবৃন্দ ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড ইত্যাদি বিষয় সম্পর্কে আলোকপাত করেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার