সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংক ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: গৃহ ঋণের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদানে এনসিসি ব্যাংক পিএলসি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে একটি যুগান্তকারী কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, এনসিসি ব্যাংকের নিয়মিত গৃহ ঋণের গ্রাহকবৃন্দ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর জীবন বীমা সেবার আওতায় আসবেন।

সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস-চেয়াম্যান নাসির উদ্দিন আহমেদ এর উপস্থিতিতি এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক, এফসিএ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এন্ড ব্যাংকাসুরেন্স এস. এম. তানভীর হাসান, হেড অব কার্ডস মোহাম্মদ আমিনুল ইসলাম (চলতি দায়িত্ব), মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর কনসালট্যান্ট ও হেড অব মার্কেটিং মোঃ জয়নাল আবেদিন ভূঁইয়া ও গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই উদ্যোগটি নিয়মিত গৃহ ঋণের গ্রাহকদের আর্থিক নিরাপত্তাসহ পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। উক্ত চুক্তি ব্যাংকিং এবং বীমা খাতের মধ্যে ঝুঁকি হ্রাসে একটি কৌশলগত পদক্ষেপ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। দুর্ঘটনা বশতঃ গৃহ ঋণ গ্রহীতার মৃত্যু হলে, তার ঋণস্থিতি উক্ত বীমার অধীনে বীমা কোম্পানী কর্তৃক সম্পূর্ণরূপে পরিশোধিত হবে। এর ফলে পরিবারের উপর কোনো আর্থিক চাপ থাকবে না। এটি একটি গ্রাহকবান্ধব, উদ্ভাবনী এবং কল্যাণমুখী পদক্ষেপ যা বাংলাদেশের গ্রহ ঋণের গ্রাহকদের আর্থিক সুরক্ষা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার