সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ

পদ্মা ব্যাংক আয়োজিত অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

কর্পোরেট ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসির অর্থ পাচার ও সন্ত্রসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ৩০ আগস্ট শনিবার গুলশানে প্রধান কার্যালয়ে ব্যাংকটির এএমএল এন্ড সিএফটি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমান কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে) এর সভাপতিত্ব করেন। এই সময় মূল বক্তব্য উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আর বিএফআইইউ এর যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির কর্মশালা পরিচালনা করেন।

মীর শফিকুল ইসলাম- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন ডিভিশন, মোঃ রিয়াজুল ইসলাম- হেড অব সিআরএমডি, হোসনে আরা আক্তার- চিফ লিগাল অফিসার এবং মোঃ ফারুকুজ্জামান- চিফ অপারেটিং অফিসার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ব্যাংকের সকল শাখার শাখা প্রধান ও ব্যামেলকো-সহ মোট ৯০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদ্যমান আইন ও বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর সব নির্দেশনা এবং পদ্মা ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত