সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
কর্পোরেট সংবাদ

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ১৯% রিটার্ন-দেশের সবচেয়ে বড় ফিক্সড ইনকাম ফান্ড

কর্পোরেট ডেস্ক: ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বিনিয়োগকারীদের জন্য আরেকটি সাফল্যের গল্প তৈরি করেছে। গত এক বছরে ফান্ডটি বিনিয়োগে দিয়েছে চমকপ্রদ ১৯% রিটার্ন। ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করার পর থেকে ফান্ডটির মোট রিটার্ন দাঁড়িয়েছে ৩০%, যা দেশের ফিক্সড ইনকাম বিনিয়োগ খাতে বিরল সাফল্য।

ফান্ডটি সম্পূর্ণভাবে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা, ফলে এখানে ডিফল্ট ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে সহজে অর্থ উত্তোলনের সুবিধা ও মূলধন সুরক্ষার নিশ্চয়তা। ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল রিটার্ন পেতে ইচ্ছুক বিনিয়োগকারীদের জন্য এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নিরাপদ বিনিয়োগের ঠিকানা।

বর্তমানে ফান্ডটির আকার দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকারও বেশি, যা বাংলাদেশের ফিক্সড ইনকাম ক্যাটাগরিতে সবচেয়ে বড় ফান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইউসিবি ইনকাম প্লাস ফান্ডকে।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘আমরা আমাদের বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্মানিত বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট ও সহকর্মীদের অব্যাহত সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই মাইলফলক আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল এবং মূলধন সুরক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সামনের দিনগুলোতে আমরা আরও উন্নত মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই সম্পর্কিত আরো

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন