সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
কর্পোরেট সংবাদ

হজ-ওমরাহ্ ফেয়ারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজ্জ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর কো-স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের উপস্থিতিতে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

এ সময় হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টল উদ্বোধনকালে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজ গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি হজ ও ওমরাহ্ গমনেচ্ছুদের সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এই সম্পর্কিত আরো

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন