সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
কর্পোরেট সংবাদ

ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল এনআরবিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫ পুরস্কার অর্জন করেছে। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এর কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশের ডিজিটাল পেমেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভিসার বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর বিস্তৃত সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। ফলশ্রুতিতে, দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যাপক ভূমিকা পালন করবে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার