মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
কর্পোরেট সংবাদ

ইউসিবি-বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বগুড়ায় ১ মাসব্যাপী প্রশিক্ষণ

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বগুড়ায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (ইডিপি) সফলভাবে সম্পন্ন করেছে।

১০০ ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল এমন উদ্যমী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, যারা এখনো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ও আর্থিক সহায়তার বাইরে রয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, এসআইসিপি-পিআইইউ, এসএমইএসপিডি-র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি-র মহাব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম, ইউসিবি-র উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, ইউসিবি-র এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী এবং ইউসিবি-র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বগুড়া অঞ্চলের বিভিন্ন প্রতিশ্রুতিশীল স্থানীয় উদ্যোক্তারা, যাদের জন্য এই প্রশিক্ষণ ছিল একটি বড় অনুপ্রেরণা।

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষমতায়নে ইউসিবি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ, যা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শিল্প বিকাশ এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার