মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: “উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই শ্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে বৃহস্পতিবার (২৪ জুলাই) এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থপনা পরিচালক, মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের জোহান ফুড এগ্রো চেম্বার অফ কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং এসইএইচইও এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ গ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার