মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
কর্পোরেট সংবাদ

জাইকার আয়োজনে ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’

কর্পোরেট ডেস্ক: জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য দেশে চার দিনব্যাপী বিজনেস ট্যুর আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’ শীর্ষক এ সফর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ, টেকসই সমাধানের সার্বিক অবস্থা এবং দেশের দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে সাম্যক ধারণা অর্জনে নয়টি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ট্যুরে অংশগ্রহণ করেন।

বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের আকর্ষণীয় এক গন্তব্যস্থল হয়ে উঠছে বাংলাদেশ; এবং দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে, দ্রুত নগরায়নের কারণে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অপর্যাপ্ত বর্জ্যপানি পরিশোধন ব্যবস্থা, পয়োনিষ্কাশন প্রকল্পের অপ্রতুলতা ও উচ্চমাত্রার বায়ু দূষন।

বাংলাদেশে সংস্লিষ্ট অংশীজনদের সাথে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি পরিশোধন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিশেষায়িত জাপানের প্রতিষ্ঠানগুলোকে এ বিজনেস স্টাডি ট্যুরে অংশ নেয়ার আহ্বান জানায় জাইকা। সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), স্যানিটারি ল্যান্ডফিল সাইট, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ভূগর্ভস্থ পানি পরিশোধন কেন্দ্র। পাশাপাশি, তারা সংশ্লিষ্ট খাতে কাজ করা স্থানীয় প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।

জাপানের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি কীভাবে বাংলাদেশের পরিবেশগত এসব সমস্যার সমাধানের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিগন। পাশাপাশি, তারা যেন ভবিষ্যতে জাইকার প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ও এসডিজি বিজনেস সাপোর্টের (জাইকা বিজ) মাধ্যমে অংশীদারিত্ব করে, এ ব্যাপারেও উৎসাহিত করা হয়। উল্লেখ্য, জাইকার এ প্রোগ্রামের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যভিত্তিক (এসডিজি) টেকসই ব্যবসায়িক মডেল উন্নয়নে ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়।

পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা করে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা। বাংলাদেশের উন্নয়নের যাত্রায় নেটওয়ার্ক তৈরি, জ্ঞানের বিনিময় এবং অংশীদারিত্বের সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতেই জাইকার এ বিজনেস স্টাডি ট্যুর আয়োজন করে।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার